বিএনপির বিরুদ্ধে জামায়াতের অভিযোগের কড়া প্রতিবাদ জানায় মির্জা ফখরুল

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৬ এপ্রিল ২০২৬, ১২:০৫ এএম

সংগৃহীত

বিএনপির বিরুদ্ধে আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ করে ক্ষমতায় আসার যে অভিযোগ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান করেছেন, তা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এই বক্তব্যকে ‘ভিত্তিহীন অপপ্রচার’ এবং রাজনৈতিক স্থিতিশীলতা নষ্টের অপচেষ্টা বলে মন্তব্য করেছেন।

শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর নয়াপল্টনে এক যৌথসভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সম্প্রতি জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেন, অতীতে নির্বাচনে ভোটের ফলাফল ‘ইঞ্জিনিয়ারিং’ করে পরিবর্তন করা হয়েছে এবং বিএনপি সেই প্রক্রিয়ার মাধ্যমে ক্ষমতায় এসেছে।

এর জবাবে বিএনপি মহাসচিব বলেন, এ ধরনের বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং জনগণ এসব অপপ্রচার বিশ্বাস করে না। তিনি আরও দাবি করেন, যেসব রাজনৈতিক শক্তি এসব অভিযোগ তুলছে, তাদের অতীত কর্মকাণ্ড জনগণের কাছে পরিষ্কার এবং সেই কারণেই তারা বারবার প্রত্যাখ্যাত হয়েছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, বিএনপি যেকোনো ধরনের ষড়যন্ত্রমূলক রাজনীতির বিরুদ্ধে রাজনৈতিকভাবে প্রতিরোধ গড়ে তুলবে।

আসন্ন ১ মে কর্মসূচি ঘিরে দলীয় প্রস্তুতি নিয়ে ওই যৌথসভা অনুষ্ঠিত হয় বলেও জানানো হয়।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top