স্পিকারকে চিঠি পাঠালেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য, যা লেখা আছে

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৪ এপ্রিল ২০২৬, ০২:২২ এএম

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদের স্পিকার মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমদ জানিয়েছেন, একজন সংসদ সদস্য তাকে একটি চিঠি পাঠিয়েছেন। পরে ওই চিঠির বিষয়বস্তু তিনি সংসদ অধিবেশনে পড়ে শোনান।

আজ বুধবার (২২ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে ঢাকা-১২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সাইফুল আলমের পাঠানো চিঠি পড়ে শোনান স্পিকার।

চিঠিতে সংসদ সদস্য উল্লেখ করেন, প্রতিদিনই তিনি এলাকার নানা সমস্যা নিয়ে ধারা ৭১ অনুযায়ী প্রশ্ন করার চেষ্টা করেন, কিন্তু অনেক সময় বক্তব্য দেওয়ার সুযোগ পান না। এতে এলাকায় তার সম্পর্কে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে বলেও তিনি জানান। চিঠিতে আরও বলা হয়, আজও তিনি বক্তব্য দেওয়ার সুযোগ পাননি।

পরে স্পিকার নিয়মের ধারাবাহিকতা ভেঙে তাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেন।

সুযোগ পেয়ে সংসদ সদস্য সাইফুল আলম স্পিকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, মাননীয় স্পিকারকে তিনি আন্তরিক কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে সংসদের অন্যান্য সদস্যদেরও ধন্যবাদ জানান এবং জানান, বিষয়টি সবাই ইতিবাচকভাবে নিয়েছেন।

এনএফ৭১/একে



বিষয়:



Top