দেশে বিদ্যমান গ্যাস মজুত দিয়ে আরও এক যুগ চাহিদা পূরণ সম্ভব: জ্বালানি উপদেষ্টা

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২০ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ এএম

ছবি: সংগৃহীত

 

দেশে বর্তমানে বিদ্যমান প্রাকৃতিক গ্যাসের মজুত দিয়ে আগামী প্রায় এক যুগ বা ১২ বছর পর্যন্ত চাহিদা মেটানো সম্ভব হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ।

রোববার (১৯ এপ্রিল) জাতীয় সংসদে বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মো. মোশাররফ হোসেনের তারকাচিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী জানান, দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মোট মজুত প্রায় ২৯ দশমিক ৭৪ ট্রিলিয়ন ঘনফুট। এর মধ্যে ২০২৫ সালের শেষ নাগাদ প্রায় ২২ দশমিক ১১ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস ইতোমধ্যে উত্তোলন করা হয়েছে। ফলে বর্তমানে অবশিষ্ট মজুত দাঁড়িয়েছে প্রায় ৭ দশমিক ৬৩ ট্রিলিয়ন ঘনফুট।

তিনি আরও বলেন, দৈনিক গড়ে প্রায় ১ হাজার ৭০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ অব্যাহত থাকলে বর্তমান মজুত দ্রুত হ্রাস পাবে। তবে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে সরকার নতুন গ্যাস অনুসন্ধান কার্যক্রম জোরদার করেছে।

সরকারি পরিকল্পনার অংশ হিসেবে দেশের বিভিন্ন এলাকায় ব্যাপক কূপ খনন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। পাশাপাশি ভূ-কম্পন জরিপের মাধ্যমে ভোলা, জামালপুর, হবিগঞ্জসহ একাধিক এলাকায় নতুন গ্যাসের উৎস অনুসন্ধান করা হচ্ছে বলে জানান মন্ত্রী।

 
 


বিষয়:



Top