দেশে করোনা পরিস্থিতি

করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ১১, শনাক্ত ৬০৬

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৭ মার্চ ২০২১, ০৯:৩৭ পিএম

করোনায় ২৪ ঘণ্টায় মৃত্যু ১১, শনাক্ত ৬০৬

প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃতের সংখ্যা দাঁড়ালো ৮ হাজার ৪৬২ জন।

গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৬০৬ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে ৫ লাখ ৫০ হাজার ৩৩০ জন হয়েছে।

রোববার (৭ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। সে হিসেবে দেশে করোনাভাইরাস শনাক্তের ৩৬৫তম দিন আজ।

এনএফ৭১/আরএইচ/২০২১





Top