১৭ এপ্রিল হজ ফ্লাইট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৩ এপ্রিল ২০২৬, ০৫:৫১ এএম
আগামী ১৭ এপ্রিল বাংলাদেশ থেকে হজযাত্রী পরিবহন কার্যক্রম শুরু হবে। ওই দিন রাতে হজযাত্রী পরিবহন কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার (১২ এপ্রিল) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে হজ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে এ তথ্য জানান ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
তিনি জানান, হজযাত্রা নির্বিঘ্ন করতে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।
তিনি আরও বলেন, এক-দুই দিনের মধ্যে সরকারপ্রধান হজ ক্যাম্প পরিদর্শন করবেন। হজ ব্যবস্থাপনায় কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। এবার হজযাত্রী পরিবহনে কোনো জটিলতা হবে না বলেও তিনি জানান।
এনএফ৭১/একে
বিষয়:
