চলতি সপ্তাহে টানা ৫ দিনের ছুটি পাওয়া যাবে যেভাবে
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৬, ০৬:৫০ এএম
চলতি সপ্তাহে আবারও টানা পাঁচ দিনের ছুটি কাটানোর সুযোগ পাচ্ছেন চাকরিজীবীরা। ঈদুল ফিতরের দীর্ঘ ছুটির পর এবার পহেলা বৈশাখ উপলক্ষে এমন সুযোগ তৈরি হয়েছে।
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, পহেলা বৈশাখ উপলক্ষে আগামী মঙ্গলবার (১৪ এপ্রিল) সরকারি ছুটি থাকবে। এর সঙ্গে যদি বুধবার ও বৃহস্পতিবার (১৫ ও ১৬ এপ্রিল) দুই দিন ছুটি নেওয়া যায়, তাহলে টানা অবকাশ পাওয়া সম্ভব।
এরপর শুক্র ও শনিবার (১৭ ও ১৮ এপ্রিল) সাপ্তাহিক ছুটি থাকায় স্বাভাবিকভাবেই আরও দুই দিন ছুটি যুক্ত হয়ে যাচ্ছে। ফলে মাত্র দুই দিনের ছুটি পরিকল্পনা করে নিলেই টানা পাঁচ দিনের দীর্ঘ অবকাশ উপভোগ করতে পারবেন সরকারি চাকরিজীবীরা।
এনএফ৭১/একে
বিষয়:
