জয়শঙ্কর-খলিলুর বৈঠকে সম্পর্ক জোরদারের অঙ্গীকার
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৬, ০৬:৩৪ এএম
ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর জানিয়েছেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে নিবিড় যোগাযোগ বজায় রাখার বিষয়ে দ্বিপাক্ষিক সম্মতিতে পৌঁছেছে দুই দেশ।
বুধবার (৮ এপ্রিল) দিল্লিতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বৈঠক শেষে জয়শঙ্কর এই তথ্য জানিয়েছেন।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে জয়শঙ্কর লিখেছেন, “আজ বিকেলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও তার প্রতিনিধিদলকে স্বাগত জানাতে পেরে আমরা আনন্দিত। বৈঠকে আমরা দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেছি।”
তিনি আরও জানিয়েছেন, আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়নসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে দুই পক্ষ মতবিনিময় করেছে এবং নিবিড় যোগাযোগে থাকার বিষয়ে একমত হয়েছে।
এদিন বিকেলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস বিষয়ক মন্ত্রী হারদীপ সিং পুরির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
এনএফ৭১/একে
বিষয়:
