প্রথম রাষ্ট্রীয় সফরে ভারতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৬, ০৪:৩৬ এএম

সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর প্রথম রাষ্ট্রীয় সফরে ভারতের উদ্দেশ্যে রওনা হবেন। সফর সম্ভবত আগামী মাসের ১০ তারিখের মধ্যে অনুষ্ঠিত হবে। সূত্রের খবর, সফরের সময় তিনটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে, যার মধ্যে ২০০ কোটি ডলারের সহায়তা প্যাকেজ ও গঙ্গার পানিবণ্টন চুক্তি উল্লেখযোগ্য।

ঢাকার ভারতীয় কূটনৈতিক সূত্র জানিয়েছে, ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে সফরে তার স্ত্রী ডা. জোবাইদা রহমান এবং কন্যা জাইমা রহমান-কেও বিশেষভাবে আমন্ত্রণ জানানো হচ্ছে। ভারত এই সফরকে বিশেষ গুরুত্ব দিচ্ছে এবং দেশের আঞ্চলিক রাজনীতি ও অর্থনৈতিক সহযোগিতার নতুন বার্তা প্রদানে এটিকে মর্যাদাপূর্ণ করতে চাইছে।

সফরের সঙ্গে সরকারের একাধিক মন্ত্রী ও ব্যবসায়ী প্রতিনিধিও থাকার সম্ভাবনা রয়েছে। আনুষ্ঠানিক ঘোষণার আগে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ঢাকার ভারতীয় দূতাবাস এ বিষয়ে মন্তব্য করেনি।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top