মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতিকে স্বাগত জানালো বাংলাদেশ

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৬, ০৩:৪৯ এএম

সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের সাময়িক বিরতিকে বাংলাদেশ স্বাগত জানিয়েছে। বুধবার (৮ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে ঢাকা আশা প্রকাশ করেছে, সংশ্লিষ্ট সব পক্ষ যুদ্ধবিরতিকে সম্মান জানাবে এবং স্থায়ী শান্তি ও স্থিতিশীলতার জন্য গঠনমূলক প্রচেষ্টা চালাবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমে সব বিরোধ সমাধান করার প্রস্তাবকে সাধুবাদ জানাচ্ছে এবং শান্তিপূর্ণ সমাধানের পথ অনুসরণের আহ্বান জানিয়েছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top