৩০০ সংসদ সদস্যের সামনে কথা বলছি, ৩০০ হামের রোগীর সামনে নয়: রুমিন ফারহানা

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৯ এপ্রিল ২০২৬, ০১:২৮ এএম

ছবি: সংগৃহীত

সংসদ সদস্য রুমিন ফারহানা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনকে উদ্দেশ্য করে বলেছেন, রোগীদের ভয় দেখানো উচিত নয়, বরং সাহস দেওয়া প্রয়োজন। তিনি বলেন, “আমি জানতাম, আমি ৩০০ জন সংসদ সদস্যের সামনে কথা বলছি। ৩০০ জন হামের রোগীর সামনে তো আমি কথা বলছি না।”

আজ (বুধবার) সংসদের প্রথম অধিবেশনের ১১ দিনের জনগুরুত্বপূর্ণ বিষয়ে ৭১ বিধির ওপর আলোচনাকালে তিনি এসব মন্তব্য করেন।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন সংসদে বলেন, হামের রোগীদের ভয় দেখালে আতঙ্ক সৃষ্টি হবে, তাই এ ধরনের তথ্য দেওয়ার সময় সতর্ক থাকতে হবে।

রুমিন ফারহানা হামে আক্রান্ত রোগীদের ডাটাবেইজ সংসদে উপস্থাপন করেন। সেই ডাটাবেইজ তুলে ধরে স্বাস্থ্যমন্ত্রী আতঙ্ক সৃষ্টি এড়ানোর গুরুত্বের কথা উল্লেখ করেন।

সম্পূরক প্রশ্নে রুমিন ফারহানা বলেন, রোগীকে ভয় দেখানো নয়, সাহস দেওয়াই গুরুত্বপূর্ণ। তিনি যোগ করেন, সংসদে যদি স্বার্থের প্রশ্নে বলার সুযোগ না থাকে, তাহলে জনগণের জন্য দরকারী বিষয়গুলোও উঠতে পারবে না।

তিনি আরও বলেন, সংসদে যারা বসেছেন, তারা কোনো না কোনো সন্তানের পিতা। সন্তানের কাঁধে সন্তানের লাশের ভারের চেয়ে কিছু ভারী হতে পারে না। আমরা যে পরিসংখ্যান দিচ্ছি, সেই শিশু কোনো না কোনো পিতার কাঁধে কবরেছে। তাই কেবল সংখ্যার হিসাব হিসেবে না দেখে, একজন মায়ের কান্না, পিতার আর্তনাদ এবং পরিবারের চিরস্থায়ী শোকের দিকে তাকাতে হবে।

রুমিন ফারহানার প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, আল্লাহর রহমতে আমরা সবাই সন্তানের পিতা, তাই আমাদের মধ্যে দরদ আছে। সন্তানের মৃত্যু হলে পিতার কাঁধের ভার কতটা, সেটাও আমরা বুঝি।

তিনি আরও বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, আমাদের দেশে ৪১ জন হামে আক্রান্ত রোগী মারা গেছে। তবে সংসদে রুমিন ফারহানাকে বলার ক্ষেত্রে নিষেধাজ্ঞা ছিল না। শুধু প্যানিক সৃষ্টি না করার জন্য সতর্ক করা হয়েছিল। বর্তমানে সরকার হামের বিরুদ্ধে সক্রিয়ভাবে কাজ করছে।

এনএফ৭১/একে



বিষয়:



Top