জেট ফুয়েলের দাম বৃদ্ধি
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৮ এপ্রিল ২০২৬, ০৫:০৫ এএম
দেশে জ্বালানির বাজার অস্থিতিশীলতার মধ্যে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) মঙ্গলবার (৭ এপ্রিল) জেট ফুয়েলের নতুন দাম ঘোষণা করেছে। নতুন দর আজ রাত ১২টা থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত বলবৎ থাকবে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের অভ্যন্তরীণ ফ্লাইটে লিটার প্রতি দাম ২০২.২৯ টাকা থেকে বেড়ে ২২৭.০৮ টাকা হয়েছে। আন্তর্জাতিক ফ্লাইটের জন্য লিটার প্রতি দাম ১.৩২১৬ ডলার থেকে ১.৪৮০৬ ডলারে নির্ধারণ করা হয়েছে।
এনএফ৭১/ওতু
বিষয়:
