তারেক রহমান কি এককভাবে দেশ পরিচালনা করছেন? প্রশ্ন হাসনাত আব্দুল্লাহর
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৬, ০৪:১৭ এএম
কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহ প্রধানমন্ত্রী তারেক রহমান-এর প্রতি বেশ কিছু প্রশ্ন তুলেছেন। শনিবার (৪ এপ্রিল) তিনি ফেসবুকে ভেরিফায়েড আইডিতে একটি পোস্টে বলেছেন, দেশের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তারেক রহমান কি এককভাবে কাজ করছেন, নাকি নেপথ্যে অন্য কেউ রয়েছেন।
হাসনাত উল্লেখ করেছেন, ২৯ নভেম্বর তারেক রহমান জানিয়েছিলেন যে মায়ের সঙ্গে সাক্ষাৎসহ ব্যক্তিগত বিষয়গুলো তার একক সিদ্ধান্তে সীমাবদ্ধ নয়। এছাড়া দেশে ফেরা এবং গুম ও মানবাধিকার অধ্যাদেশ বাতিলের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোও অন্যদের প্রভাবিত হতে পারে।
হাসনাত প্রশ্ন তুলেছেন, যে সকল ব্যক্তির সিদ্ধান্তের ওপর তারেক রহমানের দেশে ফেরা নির্ভরশীল ছিল, তারা কারা এবং বর্তমানে দেশ পরিচালনায় তার ওপর তাদের প্রভাব আছে কি না।
তিনি পুনর্ব্যক্ত করেছেন, “জনাব তারেক রহমান কি নিজের সিদ্ধান্তে দেশ পরিচালনা করতে পারছেন, নাকি নেপথ্যে অন্য কেউ রয়েছেন—যাদের আমরা চিনি না?”
এনএফ৭১/ওতু
বিষয়:
