কেরানীগঞ্জে গ্যাসলাইটার কারখানায় অগ্নিকাণ্ড, পাঁচজনের মৃত্যু
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৫ এপ্রিল ২০২৬, ০২:৫৫ এএম
রাজধানীর কেরানীগঞ্জের কদমতলী এলাকায় আল বারাকা হাসপাতালের পাশে একটি গ্যাসলাইটার কারখানায় অগ্নিকাণ্ডে পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শনিবার (৪ এপ্রিল) বিকেলে ফায়ার সার্ভিস সদর দপ্তরের কর্মকর্তা তালহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেন।
এখনো নিহতদের পরিচয় শনাক্ত করা যায়নি। ফায়ার সার্ভিস ঘটনা স্থলে তদন্ত চালাচ্ছে। আগুন শনিবার দুপুর ১টা ১১ মিনিটে লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় দুপুর ২টার দিকে আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় ব্যবসায়ী এনায়েত হোসেন চৌধুরী বলেন, আশপাশের ৫০টি বাড়ি থেকে পানি সংগ্রহের চেষ্টা করা হলেও পর্যাপ্ত পানি পাওয়া যায়নি।
এনএফ৭১/ওতু
বিষয়:
