প্রধানমন্ত্রীকে হাওরের জলাবদ্ধতা নিরসনের শিশির মনিরের খোলা চিঠি

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৪ এপ্রিল ২০২৬, ০২:৫৬ এএম

সংগৃহীত

সুনামগঞ্জসহ হাওরাঞ্চলের কৃষকদের ফসল বাঁচাতে ও বৃষ্টির পানিতে সৃষ্ট জলাবদ্ধতা নিরসনে প্রধানমন্ত্রী তারেক রহমানকে খোলা চিঠি দিয়েছেন সিনিয়র আইনজীবী মোহাম্মদ শিশির মনির। শুক্রবার (৩ এপ্রিল) তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে চিঠি প্রকাশ করেন।

চিঠিতে তিনি উল্লেখ করেছেন, হাওরাঞ্চলের মানুষ একমাত্র ফসলের ওপর নির্ভরশীল, কিন্তু জলাবদ্ধতার কারণে ফসল নষ্ট হচ্ছে। তিনি দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ জানিয়ে প্রস্তাব করেছেন, প্রধানমন্ত্রী হেলিকপ্টারে উড়ে এলাকায় সরেজমিন পর্যবেক্ষণ করুন এবং প্রয়োজন হলে সেনাবাহিনীর সহায়তা নেওয়া যেতে পারে।

শিশির মনির বলেন, পূর্বে খাল খনন কর্মসূচি সফল হয়েছিল, তাই সুনামগঞ্জ-হবিগঞ্জ-কিশোরগঞ্জ-নেত্রকোনাসহ এলাকার জন্য পরিকল্পিত খাল খনন জরুরি। তিনি আশাবাদ ব্যক্ত করেছেন, প্রধানমন্ত্রী যথাযথ ব্যবস্থা নেবেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top