মগবাজারে উচ্ছেদ হওয়া বৃদ্ধ নাঈমুদ্দিনকে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩ এপ্রিল ২০২৬, ০৪:৫১ এএম
রাজধানীর মগবাজারে অবৈধ দোকান উচ্ছেদের সময় ৮০ বছরের বৃদ্ধ নাঈমুদ্দিন-এর মাথা গোঁজার শেষ আশ্রয়ও উচ্ছেদ করা হয়। এই ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নজরে আসে।
এরপর প্রধানমন্ত্রী ‘আমরা বিএনপি পরিবার’-কে বৃদ্ধ নাঈমুদ্দিনের স্থায়ী বাসস্থান, চিকিৎসা ও ভরণপোষণের দায়িত্ব নেওয়ার নির্দেশ দেন।
‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব মকছেদুল মোমিন মিথুন জানান, বৃহস্পতিবার বেলা ১১:১৩ মিনিটে প্রধানমন্ত্রী নিজে নাঈমুদ্দিনের সঙ্গে ফোনে কথা বলেন। এই সময় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আজীবন পাশে থাকার আশ্বাস এবং প্রয়োজনীয় সব সহায়তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়।
বর্তমানে নাঈমুদ্দিনের চিকিৎসা ও ভরণপোষণের দায়িত্ব গ্রহণ করা হয়েছে এবং তার বর্তমান অবস্থানের কাছাকাছি, মগবাজারে স্থায়ী বাসস্থানসহ অন্যান্য সুবিধা নিশ্চিত করা হবে।
একটি মানবিক প্রতিবেদন থেকে শুরু হওয়া এই উদ্যোগ এখন মানবিক সহমর্মিতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে গণ্য করা হচ্ছে।
এনএফ৭১/ওতু
বিষয়:
