প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩ এপ্রিল ২০২৬, ০৪:৪৬ এএম
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-এর কেন্দ্রীয় কমিটির একটি প্রতিনিধিদল।
বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে সচিবালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে পারস্পরিক সৌহার্দ্য, সাম্প্রদায়িক সম্প্রীতি এবং বিভিন্ন প্রাসঙ্গিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি বিষয়টি নিশ্চিত করেছেন।
এই সাক্ষাৎকে দেশে ধর্মীয় সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা জোরদারের একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
এনএফ৭১/ওতু
বিষয়:
