প্রথমবার এমপিদের প্রশ্নের উত্তর দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২ এপ্রিল ২০২৬, ১২:০২ এএম

ছবি: সংগৃহীত

জাতীয় সংসদে এবার প্রথমবারের মতো সংসদ সদস্যদের সরাসরি প্রশ্নের উত্তর দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার (১ এপ্রিল) প্রধানমন্ত্রীকে জন্য প্রশ্নোত্তর পর্বে ৩০ মিনিট সময় নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজকের কার্যতালিকায় প্রধানমন্ত্রীর জন্য বিশেষ সময় রাখা হয়েছে, যেখানে তিনি সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের জবাব দেবেন।

এর আগে প্রধানমন্ত্রীকে জন্য সংসদে নির্দিষ্ট দিনে প্রশ্নোত্তর পর্ব আয়োজনের প্রস্তাব উত্থাপন করা হয়েছিল। আজকের মুলতবি অধিবেশনে এক সংসদ সদস্য এই প্রস্তাব দেন। প্রস্তাবে উল্লেখ করা হয়, সপ্তাহের একটি নির্দিষ্ট দিন—বিশেষ করে বুধবার—প্রধানমন্ত্রীর জন্য বরাদ্দ রাখলে সংসদীয় কার্যক্রম আরও সুসংগঠিত হবে।

সংসদের স্পিকার মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমদ বিষয়টি রেফার করার নির্দেশ দেন এবং পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান।

সংসদ সচিবালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, আজ প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথমবারের মতো জাতীয় সংসদে সরাসরি প্রশ্নের উত্তর দেবেন, যা সংসদীয় কার্যক্রমে নতুন সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।



বিষয়:



Top