ঋণনির্ভর অর্থনীতিকে বিনিয়োগনির্ভর করতে কাজ করছে সরকার:অর্থ ও পরিকল্পনামন্ত্রী

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২ এপ্রিল ২০২৬, ১২:০১ এএম

সংগৃহীত

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জানিয়েছেন, দেশের অর্থনীতিকে ঋণনির্ভরতা থেকে মুক্ত করে বিনিয়োগনির্ভর কাঠামোয় রূপান্তর করা হবে।

বুধবার (১ এপ্রিল) জাতীয় রাজস্ব বোর্ডের কার্যালয়ে অনুষ্ঠিত এক বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, অর্থনীতিতে স্থিতিশীলতা আনা এবং বিনিয়োগকারীদের আস্থা বাড়ানোই সরকারের মূল লক্ষ্য। তিনি আরও বলেন, “দীর্ঘমেয়াদি ও টেকসই নীতি গ্রহণের মাধ্যমে এমন একটি পরিবেশ তৈরি করা হবে, যেখানে বিনিয়োগকারীরা নিশ্চিন্তে বিনিয়োগ করতে পারেন।”

মন্ত্রী এও স্পষ্ট করেন যে, সরকার অর্থনৈতিক চাপ মোকাবিলায় নতুনভাবে টাকা ছাপানোর পথে যাবে না।

অর্থমন্ত্রী আরও জানিয়েছেন, দেশে বর্তমানে একাধিক চ্যালেঞ্জ রয়েছে। এর মধ্যে নির্বাচনি ইশতেহার বাস্তবায়নের চাপ এবং মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবও যুক্ত হয়েছে। সব মিলিয়ে সরকার এখন ত্রিমুখী চাপের মধ্যে কাজ করছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top