বাংলাদেশের প্রতিরক্ষা উপদেষ্টা ও পাকিস্তান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ
নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩১ মার্চ ২০২৬, ০৩:৩১ এএম
প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল ড. একেএম শামছুল ইসলামের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩০ মার্চ) ঢাকা সেনানিবাসের সশস্ত্র বাহিনী বিভাগে প্রতিরক্ষা উপদেষ্টার কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়, যা আইএসপিআর জানায়।
সাক্ষাৎকালে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং দ্বিপক্ষীয় সামরিক সম্পর্ক ও কৌশলগত বন্ধনকে আরও জোরদার করার আশাবাদ প্রকাশ করেন।
এনএফ৭১/ওতু
বিষয়:
