দেশের ১১ জেলা প্রশাসক প্রত্যাহার

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৩০ মার্চ ২০২৬, ০৩:১৭ এএম

সংগৃহীত

দেশের ১১ জেলার জেলা প্রশাসককে (ডিসি) প্রত্যাহার করা হয়েছে। তাদের পরবর্তী পদায়নের জন্য দায়িত্ব জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

রোববার (২৯ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রত্যাহার করা জেলা প্রশাসকেরা হলেন:

  • চুয়াডাঙ্গা: মোহাম্মদ কামাল হোসেন
  • মাদারীপুর: জাহাঙ্গীর আলম
  • মেহেরপুর: ড. সৈয়দ এনামুল কবির
  • লালমনিরহাট: এইচ এম রকিব হায়দার
  • ব্রাহ্মণবাড়িয়া: মিজ শারমিন আক্তার জাহান
  • হবিগঞ্জ: আবু হাসনাত মোহাম্মদ আরেফীন
  • চাঁদপুর: মো. নাজমুল ইসলাম সরকার
  • বান্দরবান: মিজ শামীম আরা রিনি
  • খুলনা: আ.স.ম. জামশেদ খোন্দকার
  • নরসিংদী: মোহাম্মদ আনোয়ার হোসাইন
  • রাজশাহী: মিজ আফিয়া আখতার

এনএফ৭১/ওতু



বিষয়:



Top