প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর প্রথমবার বিএনপির কেন্দ্রীয় কার্যায়ে যাচ্ছেন তারেক রহমান _copy

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৯ মার্চ ২০২৬, ০২:১১ এএম

সংগৃহীত

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর প্রথমবার দলের কেন্দ্রীয় কার্যায়ে যাচ্ছেন। এজন্য নয়াপল্টনে বিএনপির কার্যালয় বিশেষভাবে প্রস্তুত করা হয়েছে।

শনিবার (২৮ মার্চ) সকাল থেকে কার্যালয়ের নিরাপত্তা বাড়ানো হয়েছে। প্রধান ফটকের চারপাশে ব্যারিকেড বসানো হয়েছে এবং অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও সকাল থেকেই সতর্ক অবস্থানে রয়েছেন।

কার্যালয়ের বাইরে বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তারেক রহমানকে স্বাগত জানানোর জন্য ভিড় করছেন। তাঁরা সকাল থেকেই দেখা করার জন্য অপেক্ষা করছেন। উল্লেখ্য, এর আগে ২৯ ডিসেম্বর তারেক রহমান দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top