রাজারবাগে পুলিশ স্মৃতিসৌধে স্বরাষ্ট্রমন্ত্রীর শ্রদ্ধা
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৬ মার্চ ২০২৬, ১০:৪৯ এএম
রাজারবাগ পুলিশ লাইন স্মৃতিসৌধে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে সাতটায় মহান মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
বিউগলের করুণ সুরে দেশের বীর সন্তানদের স্মরণ করা হয়। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীসহ উপস্থিত পুলিশ কর্মকর্তারা কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। স্বরাষ্ট্রমন্ত্রীর পর শ্রদ্ধা জানান পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ আলী হোসেন ফকির। এরপর শ্রদ্ধা জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সরওয়ার। পরে ধারাবাহিকভাবে পুলিশের বিভিন্ন সংগঠন ও সংস্থার পক্ষ থেকে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।
এরপর গণমাধ্যমের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, ভারতীয় পুলিশ ফোর্স ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির হত্যার তিন আসামিকে গ্রেফতার করেছে।
সালাহউদ্দিন আহমদ আরও জানান, আসামিদের বাংলাদেশের কাছে হস্তান্তর করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিয়ম অনুযায়ী ভারতীয় সরকারের কাছে আবেদন করেছে।
এনএফ৭১/একে
বিষয়:
