প্রধানমন্ত্রীর নেতৃত্বে জ্বালানি পরিস্থিতি পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | প্রকাশিত: ২৫ মার্চ ২০২৬, ০১:১৭ পিএম

সংগৃহীত

দেশের চলমান জ্বালানি পরিস্থিতি পর্যালোচনা এবং সম্ভাব্য সংকট মোকাবিলার করণীয় নির্ধারণে এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৫ মার্চ) সকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

সকাল ৯টা ২ মিনিটে প্রধানমন্ত্রীর দপ্তরে উপস্থিত হয়ে তিনি প্রথমেই গুরুত্বপূর্ণ কয়েকটি দাপ্তরিক নথিতে স্বাক্ষর করেন এবং প্রশাসনিক কার্যক্রম সম্পন্ন করেন।

আগামীকাল মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দিনটিকে স্মরণীয় করে রাখতে সকালে একটি স্মারক ডাকটিকিটও উন্মোচন করেন তিনি।

পরে পূর্বনির্ধারিত জ্বালানি বিষয়ক বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী। বৈঠকে দেশের বর্তমান জ্বালানি সরবরাহ পরিস্থিতি, ভবিষ্যৎ চাহিদা এবং সরবরাহ স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সভায় সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং জ্বালানি খাতের চ্যালেঞ্জ মোকাবিলায় বিভিন্ন প্রস্তাব উপস্থাপন করেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:



Top