ঈদের ছুটি শেষে আজ থেকে খুলছে ব্যাংক-অফিস-আদালত
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৪ মার্চ ২০২৬, ০৯:৩০ এএম
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা সাত দিনের সরকারি ছুটি শেষে আজ মঙ্গলবার থেকে দেশের ব্যাংক, অফিস-আদালতসহ বিভিন্ন প্রতিষ্ঠান খুলছে।
চলতি সপ্তাহের শনিবার দেশে ঈদুল ফিতর উদযাপিত হয়। এ উপলক্ষে গত ১৭ মার্চ থেকে শুরু হওয়া ছুটি সোমবার শেষ হয়েছে।
আজ থেকে খুলছে ব্যাংক, বিমা, শেয়ারবাজারসহ বেসরকারি প্রতিষ্ঠানগুলোও। দীর্ঘ ছুটির পর কর্মচাঞ্চল্যে ফিরছে রাজধানীসহ সারা দেশ।
তবে অফিস খোলার মাত্র এক দিনের মাথায় আবারও ছুটির সুযোগ পাচ্ছেন চাকরিজীবীরা। বৃহস্পতিবার রয়েছে স্বাধীনতা দিবসের ছুটি।
এরপর শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় কর্মজীবীদের সামনে আবারও টানা তিন দিনের অবকাশ তৈরি হচ্ছে।
অন্যদিকে, ঈদুল ফিতর উপলক্ষে টানা পাঁচ দিন ছুটিতে থাকা সংবাদপত্রের সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীদের ছুটিও আজ শেষ হচ্ছে।
সংবাদপত্র মালিকদের সংগঠন নোয়াব ঈদ উপলক্ষে ১৯ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা ছুটি ঘোষণা করেছিল।
এনএফ৭১/একে
বিষয়:
