দুদকের নতুন চেয়ারম্যান হলেন মঈনউদ্দীন আবদুল্লাহ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩ মার্চ ২০২১, ০৯:৩৪ পিএম
দুর্নীতি দমন কমিশনের (দুদক) নতুন চেয়ারম্যান হলেন কৃষি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মঈনউদ্দীন আবদুল্লাহ।
সেই সাথে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সাবেক চেয়ারম্যান মো. জহুরুল হককে দুদক কমিশনার পদে নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার (৩ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারির মাধ্যমে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
এনএফ৭১/জেএস/২০২১
