অসুস্থ মির্জা আব্বাসকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রীর তারেক রহমান
নিউজ ডেস্ক | প্রকাশিত: ১৪ মার্চ ২০২৬, ০১:২১ এএম
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস অসুস্থ হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন। তার শারীরিক অবস্থার খোঁজ নিতে শুক্রবার (১৩ মার্চ) জুমার নামাজের পর হাসপাতালে যান প্রধানমন্ত্রী তারেক রহমান।
মির্জা আব্বাসের মিডিয়া টিমের এক কর্মকর্তা বৃহস্পতিবার (১২ মার্চ) জানান, বুধবার ইফতারের সময় পানি পান করার সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারান তিনি। এরপর তার শারীরিক অবস্থার তেমন উন্নতি না হওয়ায় গভীর রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এনএফ৭১/ওতু
বিষয়:
