নতুন সংসদের অধিবেশনে অংশ নিতে সংসদ ভবনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১২ মার্চ ২০২৬, ১০:৫৭ এএম
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে অংশ নিতে জাতীয় সংসদ ভবনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৃহস্পতিবার সকাল ১০ টা ৪০ মিনিটের দিকে তিনি জাতীয় সংসদ ভবনে পৌঁছালে সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে স্বাগত জানান। এ সময় সংসদের অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আজ অনুষ্ঠিত হচ্ছে। নতুন সংসদের কার্যক্রম শুরু হওয়ায় দিনটি গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
অধিবেশনে সংসদের বিভিন্ন সাংবিধানিক কার্যক্রম সম্পন্ন হওয়ার কথা রয়েছে। নতুন সংসদের কার্যক্রম পরিচালনার জন্য স্পিকার নির্বাচনসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ও আলোচনায় আসতে পারে বলে জানা গেছে।
এনএফ৭১/একে
বিষয়:
