পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে: পল কাপুর

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৪ মার্চ ২০২৬, ১১:৪৮ এএম

ছবি: সংগৃহীত

ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান-এর সঙ্গে তার ভালো ও ফলপ্রসূ আলোচনা হয়েছে।

বুধবার (৪ মার্চ) সকালে তিনি প্রথমে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ-এর সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে প্রায় এক ঘণ্টা বৈঠক করেন। বৈঠকে দুই দেশের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে আলোচনা হয়।

বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কথা বলেননি পল কাপুর। পরে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সচিবালয়ে যান। সেখানে বাণিজ্য, বিদ্যুৎ ও অর্থমন্ত্রীর সঙ্গে তার বৈঠকের কর্মসূচি রয়েছে।

দুই দিনের সফরে মঙ্গলবার রাতে ঢাকায় পৌঁছান পল কাপুর। সফরের দ্বিতীয় দিন আজ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন তিনি। দিনভর ব্যস্ত সময়সূচি রয়েছে তার।

এনএফ৭১/একে



বিষয়:



Top