প্রধানমন্ত্রী তারেক রহমান জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৩৮ এএম

ছবি: সংগৃহীত

রাজধানীতে আয়োজিত বাংলাদেশ জামায়াতে ইসলামী-এর ইফতার মাহফিলে যোগ দেবেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান

শনিবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র-এ (চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্র) দলটির উদ্যোগে আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি অংশগ্রহণ করবেন। বিষয়টি নিশ্চিত করেছে বিএনপির মিডিয়া সেল।

নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, শনিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারী ও অধীনস্থ দপ্তর প্রধানদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেবেন প্রধানমন্ত্রী। এরপর বিকেলে তিনি জামায়াতের ইফতার মাহফিলে যোগ দেবেন।

এর আগে গত ২৫ ফেব্রুয়ারি সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে ইফতার মাহফিলের আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র পৌঁছে দেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। ওই সাক্ষাৎকালেই প্রধানমন্ত্রী অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্মতি দেন।



বিষয়:



Top