ফ্যামিলি কার্ডে অগ্রাধিকার পাবেন যে ৭ শ্রেণির মানুষ
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫২ এএম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচনি প্রতিশ্রুতির অংশ হিসেবে আগামী ১০ মার্চ প্রাথমিকভাবে ফ্যামিলি কার্ড কার্যক্রম চালু করতে যাচ্ছে সরকার। প্রথম ধাপে দেশের ১৪টি উপজেলায় একটি করে ইউনিয়নে পরীক্ষামূলকভাবে এই কার্ড বিতরণ করা হবে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সমাজকল্যাণমন্ত্রী আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন।
তিনি জানান, এই কর্মসূচির আওতায় সবাই সমানভাবে ফ্যামিলি কার্ড পাবেন না। নীতিমালা অনুযায়ী নির্দিষ্ট কিছু শ্রেণির মানুষকে অগ্রাধিকার দেওয়া হবে। সূত্র জানায়, মোট ৭টি ব্যক্তি-শ্রেণিকে অগ্রাধিকার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
ফ্যামিলি কার্ডে অগ্রাধিকারপ্রাপ্ত ৭ শ্রেণির মানুষ ভূমিহীন পরিবার, গৃহহীন পরিবার, প্রতিবন্ধী সদস্য রয়েছে—এমন পরিবার, হিজড়া জনগোষ্ঠী, বেদে সম্প্রদায়, ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবার, দশমিক ৫ একর বা এর কম জমির মালিক পরিবার।
এ লক্ষ্যে সমাজকল্যাণ মন্ত্রণালয় ‘ফ্যামিলি কার্ড পাইলটিং বাস্তবায়ন গাইডলাইন–২০২৬’ নামে একটি নীতিমালা প্রণয়ন করেছে। নীতিমালার মূল দর্শন হলো “ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক।”
নীতিমালাটি খুব শিগগিরই প্রজ্ঞাপন আকারে জারি করা হবে। আগামী ১০ মার্চ প্রধানমন্ত্রী নিজেই ফ্যামিলি কার্ড বিতরণের পরীক্ষামূলক কার্যক্রমের উদ্বোধন করবেন বলে জানানো হয়েছে।
বিষয়:
