শপথ অনুষ্ঠানে যাবেন উপদেষ্টারা, ফিরবেন পতাকাবিহীন গাড়িতে
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩০ এএম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শপথ আজ সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। এতে নবনির্বাচিত সংসদ সদস্যদের পাশাপাশি উপস্থিত থাকবেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা।
গতকাল সোমবার প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম এক প্রেস ব্রিফিংয়ে জানান, “উপদেষ্টারা শপথের দিন উপস্থিত থাকবেন। তারা শপথ অনুষ্ঠানে ফ্ল্যাগবাহী গাড়িতে যাবেন। অনুষ্ঠানের পর তাদের বাসায় পৌঁছে দেওয়ার জন্যও গাড়ি থাকবে, তবে ফেরার সময় গাড়িতে আর পতাকা থাকবে না।”
বিষয়:
