পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে দুর্নীতির মামলার রায় আজ
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ২ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২১ এএম
রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে সরকারি প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার সন্তানদের বিরুদ্ধে দায়ের করা দুই পৃথক মামলার রায় আজ (সোমবার, ২ ফেব্রুয়ারি) ঘোষণা হবে। রায় ঘোষণা করা হবে ঢাকার বিশেষ জজ-৪ আদালতে।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলাগুলোতে অভিযোগ করা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতার অপব্যবহার করে তার বোন শেখ রেহানার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক এবং মেয়ে আজমিনা সিদ্দিককে পৃথকভাবে ১০ কাঠা করে দুটি সরকারি প্লট বরাদ্দ দিয়েছেন।
মামলা দুটিতেই শেখ রেহানার আরেক মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ রিজওয়ানা সিদ্দিকের বিরুদ্ধেও অভিযোগ আনা হয়েছে।
দুদকের পাবলিক প্রসিকিউটর জহিরুল ইসলাম জানিয়েছেন, গত বছরের ১৩ জানুয়ারি দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া এ মামলাগুলো দায়ের করেন। শুরুতে মোট ১৬ জনকে আসামি করা হয়, পরে তদন্ত শেষে আরও দুজনকে যুক্ত করে মোট ১৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়।
অন্য আসামিদের মধ্যে রয়েছেন জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তারা, রাজউকের সাবেক পরিচালক ও কর্মকর্তা, সাবেক সচিব, এবং সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী।
বিষয়:
