ভারত থেকে এলো করোনার টিকার ২য় চালান
নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০২১, ০৩:৪২ পিএম
মহামারি করোনাভাইরাস প্রতিরোধে ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে কোভিশিল্ড ভ্যাকসিনের ২য় চালান নিয়ে ২২ ফেব্রুয়ারি রাত ১২টা ২২ মিনিটে ভারতের স্পাইসজেট এসজি-০০৬৩ ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৮ নম্বর গেটে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ৫টি বিশেষ ফ্রিজার কাভার্ডভ্যান এসে পৌঁছায়। একে একে এই ভ্যানগুলো ৮ নম্বর গেট দিয়ে বিমানবন্দরের রানওয়েতে প্রবেশ করে।
স্বাস্থ্য অধিদফতরের রোগ নিয়ন্ত্রণ শাখার ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ডা. আবু নাঈম মোহাম্মদ সোহেল জানান, স্পাইস জেটের একটি ফ্লাইটে অন্যান্য মালামালের সঙ্গে টিকার চালানও এসেছে। এই ভ্যাকসিন এখান থেকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ওয়ারহাউজে নেয়া হচ্ছে। সেখান থেকে ওষুধ প্রশাসন অধিদফতরের ছাড়পত্র পাওয়ার পরে চাহিদা অনুযায়ী বিভিন্ন কেন্দ্রে পৌঁছে দেয়া হবে।
এনএফ৭১/জেএস/২০২১
