আন্তর্জাতিক গণমাধ্যমের প্রধান শিরোনামে খালেদা জিয়া

আন্তর্জাতিক অঙ্গনে নক্ষত্র পতন: বিশ্ব গণমাধ্যমে খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫, ১১:৪০ এএম

সংগৃহীত

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে শোকস্তব্ধ বিশ্ব। আন্তর্জাতিক প্রায় সব প্রথম সারির সংবাদমাধ্যমে এখন প্রধান খবর—খালেদা জিয়ার বিদায়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি তাকে ‘বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী’ ও ‘গণতন্ত্রের আপোষহীন নেত্রী’ হিসেবে অভিহিত করেছে। আল জাজিরা গুরুত্ব দিয়েছে তার দীর্ঘ অসুস্থতা এবং ড. ইউনূসের শোকবার্তার ওপর।

রয়টার্স জানিয়েছে, দীর্ঘ কারাবাস ও গৃহবন্দি থাকলেও জনপ্রিয়তায় ভাটা পড়েনি তার। অন্যদিকে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি তার হাত ধরে সংসদীয় সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের ঐতিহাসিক ভূমিকা তুলে ধরেছে।

ডন, গার্ডিয়ান এবং সিএনএন-ও এই কালজয়ী নেত্রীর রাজনৈতিক উত্থান ও সংগ্রামের কথা বর্ণনা করেছে। বিশ্ব দরবারে এক বর্ণাঢ্য অধ্যায়ের সমাপ্তি ঘটল আজ।



বিষয়:



Top