ড. মুহাম্মদ ইউনূস জাতির উদ্দেশে ভাষণ দেবেন, বিএনপির চেয়ারপারসনের মৃত্যুতে জরুরি বৈঠক

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০২৫, ১১:০৩ এএম

ছবি: সংগৃহীত

 

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজ মঙ্গলবার দুপুর ১২টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে, ভাষণটি একযোগে সম্প্রচার করা হবে বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে।

এদিকে, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে অন্তর্বর্তী সরকার উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে। বৈঠকে অংশ নিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আমন্ত্রণ জানিয়েছেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতোমধ্যেই এভারকেয়ার হাসপাতাল ত্যাগ করেছেন। এই তথ্য জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।



বিষয়:



Top