বিটিআরসি ঘোষণা
মোবাইল ফোন চুরি ও অবৈধ আমদানি রোধে NEIR সিস্টেম চালু ১ জানুয়ারি
বানিজ্য ডেস্ক | প্রকাশিত: ১৬ ডিসেম্বর ২০২৫, ১২:৪২ পিএম
দেশে মোবাইল ফোন চুরি ও অবৈধ আমদানি রোধের জন্য নির্ধারিত ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (NEIR) সিস্টেম চালুর তারিখ পুনরায় পেছানো হয়েছে। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) সোমবার (১৫ ডিসেম্বর) এ তথ্য নিশ্চিত করেছে।
আগে NEIR সিস্টেম আগামীকাল ১৬ ডিসেম্বর ২০২৫ থেকে কার্যকর হবার কথা ছিল। তবে অনেক মোবাইল হ্যান্ডসেট ব্যবসায়ী এখনও তাদের অবিক্রীত বা স্থিত হ্যান্ডসেটের তথ্য কমিশনে দাখিল করতে পারেননি। সেই কারণেই চালুর নতুন তারিখ ধরা হয়েছে ১ জানুয়ারি ২০২৬।
বিটিআরসি জানিয়েছে, দেশের সব মোবাইল ফোন ব্যবসায়ীকে ইতিপূর্বে আমদানিকৃত অবিক্রীত/স্থিত হ্যান্ডসেটসমূহের IMEI এবং সংশ্লিষ্ট তথ্য NEIR সিস্টেমে অন্তর্ভুক্ত করার জন্য ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত সময় দেওয়া হয়েছে। তথ্য দাখিলের জন্য ব্যবসায়ীদের neir@btrc.gov.bd ই-মেইল ঠিকানায় নির্ধারিত মাইক্রোসফট এক্সেল (.xlsx) ফরম্যাট ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে।
বিটিআরসি আশা করছে, এই উদ্যোগের মাধ্যমে দেশের মোবাইল ফোন চুরি ও অবৈধ আমদানি উল্লেখযোগ্যভাবে কমানো যাবে।
বিষয়:
