মারা গেছেন ফরিদ আহমেদ চৌধুরী
চট্টগ্রাম থেকে | প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০২১, ০৬:০৬ পিএম
না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন বাংলাদেশ বেতারের সাবেক বার্তা পরিচালক ফরিদ আহমেদ চৌধুরী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর। বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে ইন্তেকাল করেছেন।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) বাদ আছর রাউজানের উরকিরচর হাইস্কুল মাঠে জানাজা শেষে বাকর আলী চৌধুরী বাড়ির পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
তিনি দৈনিক জনকন্ঠের সাবেক স্টাফ রিপোর্টার ও বর্তমানে থাইল্যান্ডে অ্যাকসন এইডের কান্ট্রি ডিরেক্টর তৌহিদ চৌধুরীর পিতা।
ফরিদ আহমেদ চৌধুরী পাকিস্তান আমলে করাচিতে রেফারেন্স অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেছিলেন। মুক্তিযুদ্ধের সময় সেই চাকরি ছেড়ে দেন এবং স্বাধীনতার পর বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে যোগ দেন। বাংলাদেশ বেতারের বার্তা পরিচালক হিসেবে অবসরে যান।
এনএফ৭১/জেএস/২০২১
বিষয়: বাংলাদেশ বেতার সাবেক বার্তা পরিচালক ফরিদ আহমেদ চৌধুরী কান্ট্রি ডিরেক্টর তৌহিদ চৌধুরী থাইল্যান্ডে অ্যাকসন এইড
