জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক শুরু
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৫, ১১:১৭ এএম
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট বিষয়ে আলোচনা করতে বৈঠকে বসেছে উপদেষ্টা পরিষদ।
সোমবার (৩ অক্টোবর) সকাল ১০টার আগে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এই বৈঠক শুরু হয়।
বৈঠক শেষে বেলা সাড়ে ১২টার দিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের করবী হলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
জুলাই সনদ ইস্যুতে গণভোট নিয়ে রাজনৈতিক অঙ্গনে চলছে ব্যাপক আলোচনা। রাজনৈতিক দলগুলোর ভিন্নমতের কারণে এ বিষয়ে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনীতির মাঠ।
জুলাই আন্দোলনের নেতৃত্বে থাকা ছাত্রদের সংগঠন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, যেকোনো দিন গণভোট হতে পারে।
অন্যদিকে, জামায়াত ও তাদের জোটভুক্ত ৮ রাজনৈতিক দল বলছে, নভেম্বরের মধ্যেই গণভোট আয়োজন করতে হবে।
এদিকে বিএনপি নেতারা জানিয়েছেন, সংসদ নির্বাচনের দিন একই সঙ্গে গণভোট আয়োজন করা হলে তাদের কোনো আপত্তি নেই।
এ প্রসঙ্গে আইন উপদেষ্টা আসিফ নজরুল সম্প্রতি বলেন, “গণভোটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে প্রধান উপদেষ্টার কাছ থেকেই।”
বিষয়:
