ঘূর্ণিঝড় 'মন্থা': ২ নম্বর হুঁশিয়ারি সংকেত, উপকূলে সতর্কতা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫, ১১:০৮ এএম
বঙ্গোপসাগরে জন্ম নেওয়া গভীর নিম্নচাপটি ঘণীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এর নাম দেওয়া হয়েছে 'মন্থা'। বর্তমানে এটি দক্ষিণপশ্চিম ও তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করছে।
ঘূর্ণিঝড় ‘মন্থা’-এর কারণে বাংলাদেশের চার সমুদ্রবন্দর—চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ১ নম্বর দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে তার পরিবর্তে ২ নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
আজ (২৭ অক্টোবর) রাত ৩টায় ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম থেকে প্রায় ১৩৬০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল। ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা ঝোড়ো হাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। এর প্রভাবে সাগর খুবই উত্তাল রয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ঘূর্ণিঝড়টি আরও পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এটি আগামীকাল, অর্থাৎ ২৮ অক্টোবর সন্ধ্যা বা রাতের দিকে ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করতে পারে।
এই পরিস্থিতিতে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে এবং গভীর সাগরে বিচরণ না করতে বলা হয়েছে।
বিষয়:
