মালয়েশিয়ায় অবৈধ অভিবাসনবিরোধী অভিযান: বাংলাদেশিসহ আটক ১৭১
Mithu Murad | প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ১০:২১ এএম
মালয়েশিয়ার কুয়ালালামপুর ও জোহর বাহরুতে পৃথক অভিযানে বাংলাদেশিসহ ১৭১ জন অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।
বৃহস্পতিবার ভোরে রাজধানী কুয়ালালামপুরের সেতাপাক এলাকার দানাউ কোটার ১৯ তলা ভবনে অভিযান চালানো হয়। এ সময় ১২৫ জনকে আটক করা হয়।
কুয়ালালামপুর ইমিগ্রেশন পরিচালক ওয়ান মোহাম্মদ সৌপি ওয়ান ইউসুফ জানান, আটককৃতদের মধ্যে রয়েছেন— মিয়ানমারের ৬৯ জন, ভারতের ২৫ জন, পাকিস্তানের ১৪ জন, ইন্দোনেশিয়ার ১২ জন বাংলাদেশ ৫ জন
আটকদের বয়স ১৬ থেকে ৭০ বছরের মধ্যে। স্থানীয়দের অভিযোগ ও টানা দুই সপ্তাহের নজরদারির পর ভবনের ৬৪টি ইউনিটে অভিযান চালানো হয়। প্রায় ৪০০ জন অভিবাসীর কাগজপত্র যাচাই শেষে যাদের বৈধ কাগজপত্র ছিল না, তাদের আটক করা হয়।
এ ছাড়া বুধবার রাতে জোহরের উলু তিরম এলাকায় ‘অপস সাপু’ নামে আরেকটি অভিযানে আরও ৪৬ জনকে আটক করা হয়। এদের মধ্যে রয়েছেন— ১৩ জন ইন্দোনেশীয় পুরুষ ও ১০ নারী ১২ জন ,মিয়ানমারের পুরুষ ও ৪ নার ৪ জন বাংলাদেশি পুরুষ, ১ জন নেপালি, ২ জন ইন্দোনেশীয় শিশু (বয়স ২ থেকে ৬ বছর) , জোহর ইমিগ্রেশন পরিচালক দাতুক মোহাম্মদ রুসদি মোহাম্মদ দারুস জানান, আটকদের ডিটেনশন সেন্টারে পাঠানো হয়েছে এবং অভিবাসন আইন অনুযায়ী তদন্ত চলছে।
ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানায়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে বৈধ কাগজপত্র না থাকা, ভিসার মেয়াদ শেষ হয়ে যাওয়া এবং অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে। অভিযানের সময় অনেকেই পালানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত ধরা পড়ে।
অবৈধ অভিবাসীদের নিয়োগদাতা বা আশ্রয়দাতাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
বিষয়:
