সাংবাদিককে কারাদণ্ড দেওয়ার ঘটনায় কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীন সাময়িক বরখাস্ত
কুড়িগ্রাম প্রতিবেদক | প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০১:০৩ পিএম
কুড়িগ্রামের সাবেক জেলা প্রশাসক (ডিসি) মোছা. সুলতানা পারভীনকে সাময়িক বরখাস্ত করেছে সরকার। সাংবাদিককে মধ্যরাতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদণ্ড দেওয়ার ঘটনায় আলোচনায় আসা এ কর্মকর্তা বর্তমানে ওএসডি হিসেবে যুগ্মসচিব পদে কর্মরত ছিলেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, গত ২ সেপ্টেম্বর কুড়িগ্রামের সিনিয়র দায়রা জজ আদালতে হাজির হয়ে সুলতানা পারভীন একটি ফৌজদারি মামলায় জামিন আবেদন করলে আদালত শুনানি শেষে তা নামঞ্জুর করেন এবং তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
এরপর গত ৮ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি চাকরি আইন, ২০১৮ এর ৩৯(২) ধারা অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরপোশ ভাতা পাবেন।
উল্লেখ্য, সাংবাদিক আরিফুল ইসলামকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মধ্যরাতে কারাদণ্ড দেওয়ার ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়েন সুলতানা পারভীন।
বিষয়:
