সমন্বয়কদের চাঁদাবাজির ঘটনায় প্রকাশিত হলো চাঞ্চল্যকর তথ্য

সাবিকুন নাহার সাদিয়া | প্রকাশিত: ১৪ আগষ্ট ২০২৫, ০১:০৯ পিএম

ছবি: সংগৃহীত


সাবেক মহিলা এমপি শাম্মির বাসায় কোটি টাকা চাঁদা আদায়ের ঘটনায় প্রকাশিত হলো চাঞ্চল্যকর তথ্য । এই ঘটনায় গ্রেপ্তার আসামি জানে আলম অপুর ওই ঘটনার আদ্যোপান্ত বর্ণনা করার ৩৫ মিনিটের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে তিনি বলেন, গুলশানে চাঁদাবাজির ঘটনায় টাকার ব্যাগ নিতে যে ছেলেকে দেখেছেন, সেটা আমি। আপনার একটি ফুটেজের মাধ্যমে দেখেছেন যে সমন্বয়করা চাঁদাবাজিতে জড়িত। যে সমন্বয়ক গত বছর ছিল মহানায়ক তারা হয়ে গেল চাঁদাবাজ।

এমনকি তারা ওইদিন ভোর ৫ টার পুলিশকে সঙ্গে নিয়ে অফিসিয়াল প্রসেসে উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে কথা বলে শাম্মির বাসায় অভিযান চালায় । মিডিয়ায় সেই বিষয়টি নেই বলে তিনি হতাশা প্রকাশ করেন ! এমনকি আগের রাতে অভিযানের বিষয়টিও কেন মিডিয়ায় ধামাচাপা দেওয়া হলো সেই বিষয়ে প্রশ্ন তোলেন ।

তিনি আরো বলেন, ভোরবেলার আইনশৃঙ্খলা বাহিনীর সেই অভিযানের তথ্য নেই কেন। অভিযানের সময় আমরা বুঝতে পারি শাম্মি সেখানে ছিলেন।তথ্য পেয়ে তিনি পালিয়েছেন। যে আড়াই মিনিটের ভিডিও ভাইরাল করে আমাদের রাতারাতি ভিলেন বানানো হলো- তাদের কাছে চ্যালেঞ্জ, সৎ সাহস থাকলে আগের রাতের সিসিটিভি ফুটেজ প্রকাশ করেন। দেখি কে ফোন করছেন, কার ফোনে শাম্মি ওই বাসা থেকে বের হয়েছেন। আমরা যে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে অভিযানে গেলাম সেখানে আমাদের মধ্যে কী কথা হয়েছিল সেগুলো প্রকাশ করুন।



বিষয়: newsflash71



Top