ঝড়ের পূর্বাভাস, ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

Nasir Uddin | প্রকাশিত: ২৩ মে ২০২৫, ০৯:১৯ এএম

ফাইল ছবি

আগামী ২৯ থেকে ৩১ মের মধ্যে উপকূলে আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড় মন্থা। নতুন ঘূর্ণিঝড়ের পূর্বাভাসে উপকূলজুড়ে আতঙ্ক বিরাজ করছে। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অফিস।

বৃহস্পতিবার (২২ মে) আবহাওয়া অফিস জানায়, ‘উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরসমূহের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।’

উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

শুক্রবার সমুদ্র বন্দরসমূহের আকাশ সকাল থেকেই গম্ভীর বর্ণ ধারণ করা, বাতাসের গতি স্বাভাবিকের তুলনায় বেশি রয়েছে।



বিষয়:



Top