সরকারি সফরে রাশিয়া ও ক্রোয়েশিয়া গেলেন সেনাপ্রধান
Nasir Uddin | প্রকাশিত: ৬ এপ্রিল ২০২৫, ০৯:২৭ এএম
সরকারি সফরে রাশিয়া গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। চারদিনের রাশিয়া সফর শেষে আগামী ১০ এপ্রিল তিনি ক্রোয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন। রোববার (৬ এপ্রিল) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।
এতে বলা হয়েছে, রাশিয়া সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ১০ এপ্রিল ক্রোয়েশিয়ায় যাবেন। সরকারি এ সফরকালে তিনি রাশিয়া ও ক্রোয়েশিয়ার সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং সামরিক বাহিনীর সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করবেন।
সফরে সেনাপ্রধান কয়েকটি সামরিক স্থাপনা এবং সমরাস্ত্র কারখানা পরিদর্শন করবেন বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী ১২ এপ্রিল দেশে ফিরবেন বলেও জানানো হয়েছে।
বিষয়:
