আত্মগোপনে থাকা সাবেক এমপি আফতাব উদ্দিন সরকার গ্রেপ্তার

Nasir Uddin | প্রকাশিত: ৬ মার্চ ২০২৫, ০৮:২৪ এএম

ছবি: সংগৃহীত

আত্মগোপনে থাকা আওয়ামী লীগের নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য আফতাব উদ্দিন সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৫ মার্চ) মধ্যরাতে তাকে রংপুর নগরীর সেনপাড়া একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করেছে করে মহানগর পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলী।

আফতাব উদ্দিন সরকারের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলন প্রতিহত করতে অবৈধভাবে দেশীয় অস্ত্রসহ আগ্নেয়াস্ত্র ব্যবহার, বলপ্রয়োগ, হামলা ও হত্যার চেষ্টা অভিযোগে তিনটি মামলা রয়েছে।

পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত পৌনে ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রংপুর নগরীর নিউ সেনপাড়া এলাকার একটি বাসায় অভিযান চালায় পুলিশ। অভিযানে আত্মীয়ের বাসায় আত্মগোপনে থাকা সাবেক এমপি আফতাব উদ্দিন সরকারকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে থানায় নিয়ে যায় পুলিশ।

পুলিশ কমিশনার মজিদ আলী জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যাসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে তিনটি মামলা রয়েছে, যা তদন্তাধীন। তিনটি মামলার মধ্যে একটি রংপুরে। ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।





Top