কক্সবাজারে বিমান ঘাঁটিতে দুর্বৃত্তদের হামলা
Nasir Uddin | প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৩৬ এএম
কক্সবাজারে বিমান ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে। বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজার সংলগ্ন সমিতি পাড়ার কিছু দুর্বৃত্ত বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারের উপর অতর্কিত হামলা চালিয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে হামলা হয়েছে বলে জানা গেছে। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআর জানায়, বিমানবাহিনী ঘাঁটি কক্সবাজার সংলগ্ন সমিতি পাড়ার কিছু দুর্বৃত্ত বিমানবাহিনী ঘাঁটি কক্সবাজারের ওপর অতর্কিত হামলা চালিয়েছে। এ হামলায় কোন হতাহতের ঘটনা ঘটেছে কিনা তা জানা যায়নি।
এ ব্যাপারে বাংলাদেশ বিমান বাহিনী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছে বলেও জানিয়েছে আইএসপিআর।
তবে স্থানীয়রা জানান, বিমান বাহিনীর ঘাঁটি কক্সবাজার সংলগ্ন সমিতি পাড়ায় উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে এ হামলার ঘটনা ঘটেছে। স্থানীয় প্রশাসন ও বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যরা পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছেন।
