বিএনপি নিলে চাঁদা আর আপনারা নিলে হাদিয়া, কার দিকে আঙ্গুল তুললেন আব্বাস?
রাজীব রায়হান | প্রকাশিত: ১০ ফেব্রুয়ারী ২০২৫, ১১:২১ এএম
বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে উল্লেখ করে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আমরা নিলে চাদা আর তারা নিলে হাদিয়া। রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেলে শাহবাগ থানা বিএনপির কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, বিএনপি নির্বাচনের কথা বললে অনেকের গাত্রদাহ শুরু হয়। একটি গণতান্ত্রিক দেশ ভোটাধিকার ছাড়া চলতে পারে না। ভরাডুবির ভয়ে অনেকে নির্বাচন চান না। দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে কোনো না কোনো জায়গা থেকে বাতাস দেওয়া হচ্ছে। বিএনপি দেশে অশান্তি সৃষ্টি করতে দেবে না।
বিদেশে বসে অনেকে তরুণদের বিশৃঙ্খল করছে। অতি উৎসাহী করে তুলছে। এ বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
সরকারের উদ্দেশে আব্বাস বলেন, সরকারকে সঠিক রাস্তা দেখানোই বিএনপির উদ্দেশ্য, বিব্রত করা নয়। ৩১ দফার মধ্যেই সব সংস্কারের রূপরেখা আছে। ২০২৩ সালে এসব সংস্কারের কথা বিএনপি বলে রেখেছে। তিনি বলেন, কিছু কিছু রাজনৈতিক দল ৫ আগস্টের পর থেকে বিএনপিকে খাটো করতে বিভিন্ন অপ্রচার চালাচ্ছেন।
বিষয়: বিএনপি চাঁদা হাদিয়া মির্জা আব্বাস ষড়যন্ত্র
