করোনায় আক্রান্ত অ্যাটর্নি জেনারেলকে আইসিইউতে স্থানান্তর

ডেস্ক রিপোর্ট | প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২০, ১১:৩২ এএম

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসে আক্রান্ত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের শারিরিক অবস্থার অবনতি হওয়ায় রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) আইসিইউতে স্থানান্তর করা হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের মেয়ের জামাই মো. রিয়াজুল হক এ তথ‌্য নিশ্চিত করেছেন।

তিনি জানান,‘আজ ভোরে তাকে আইসিইউতে নেওয়া হয়েছে। পরিবারের পক্ষ থেকে অ্যাটর্নি জেনারেলের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন তিনি।

জুনিয়র অ্যাডভোকেট মাসুদ মিয়া বলেন, ‘ভোরে তার (অ্যাটর্নি জেনারেল) শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। তবে এখন তার অবস্থা কিছুটা ভালো।

করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় গত ৪ সেপ্টেম্বর অ্যাটর্নি জেনারেলকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়।

এনএফ৭১/আরআর/২০২০



বিষয়:



Top