দেশ ছাড়লেন শেখ হাসিনা ও শেখ রেহানা
মেহেদী হাসান | প্রকাশিত: ৫ আগষ্ট ২০২৪, ০৩:৪২ পিএম
সোমবার (৫ আগস্ট) বেলা আড়াইটায় শেখ হাসিনা বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে দেশ ছাড়লেন। এ সময় তাঁর সঙ্গে তাঁর ছোট বোন শেখ রেহানা ছিলেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, তাঁরা হেলিকপ্টারে ভারতের পশ্চিমবঙ্গের উদ্দেশে রওনা দিয়েছেন। এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শেখ হাসিনা ও তাঁর ছোট বোন শেখ রেহানা গণভবন থেকে নিরাপদ স্থানে চলে গেছেন। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন। তিনি সে সুযোগ পাননি।
বিষয়: শেখ হাসিনা দেশ ছাড়লেন
