বহুদিন পর স্বশরীরে মন্ত্রিসভা বৈঠকে উপস্থিত প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৬ জানুয়ারী ২০২১, ০১:৩৩ এএম
মহামারি করোনা কারণে প্রায় ১০ মাস পর মন্ত্রিসভা বৈঠকে স্বাস্থ্যবিধি মেনে স্বশরীরে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে আরও অংশ নিয়েছেন ৬ জন মন্ত্রী ও ৬ জন সচিব।
সোমবার (২৫ জানুয়ারি) জাতীয় সংসদের মন্ত্রিসভা কক্ষে মন্ত্রিসভার নিয়মিত ওই বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব (মন্ত্রিসভা বৈঠক অধিশাখা) মনিরা বেগম সংবাদমাধ্যমকে জানিয়েছেন, করোনার কারণে দীর্ঘদিন পর স্বশরীরে মন্ত্রিসভা বৈঠকে প্রধানমন্ত্রী অংশ নিয়েছেন।
প্রসঙ্গত, সবশেষ গত বছরের ৬ এপ্রিল সামাজিক দূরত্ব বজায় রেখে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে গণভবনে মন্ত্রিসভার শেষ বৈঠক হয়েছিল।
এনএফ৭১/জেএস/২০২১
